× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে আগুন, ১০ গাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ০৮:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে। এ সময় একটি বাস ও ৯টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোরে একটি বাসে গ্যাস রিফিল করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা ৯টি সিএনজিচালিত অটোরিকশায়।

তবে সৌভাগ্যবশত গ্যাস পাম্পের মূল মজুদে আগুন লাগেনি। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে পুরো রিফুয়েলিং স্টেশনটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা