× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলের আলোচিত কৃষি কর্মকর্তা ইভাকে অবনমনসহ বদলি

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২২:১০ পিএম

নড়াইলের আলোচিত কৃষি কর্মকর্তা ইভাকে অবনমনসহ বদলি

নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে ঘুষ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রেক্ষিতে পদাবনতি দিয়ে বদলি করা হয়েছে। তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জসীম উদ্দীন।

এর আগে গত মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম স্বাক্ষরিত আদেশে নড়াইলসহ চার উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলি করা হয়। আদেশে বলা হয় আগামী ২৭ আগস্ট নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

উল্লেখ্য, ইভা মল্লিকের বিরুদ্ধে উপজেলার ১৪টি কৃষক পার্টনার ফিল্ড স্কুলে চরম অব্যবস্থাপনা, কৃষকদের প্রাপ্য নাস্তা ও সম্মানী বাবদ অর্থ আত্মসাৎ, ঘুষ দাবি, হেনস্তা ও ডিলারশিপ বাতিলের হুমকির অভিযোগ ওঠে। গত ৩১ জুলাই একটি সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে অনিয়মের প্রমাণ উঠে আসে। এরপর বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

তবে এ বিষয়ে ইভা মল্লিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা