× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশপদ নবম গ্রেড করার দাবি

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২২:০১ পিএম

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশপদ নবম গ্রেড করার দাবি

সরকারি মাধ্যমিকে শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করার দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের জিলা স্কুলের সামনে নওগাঁ সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নওগাঁ জিলা স্কুলের সহকারী শিক্ষক  ইমতিয়াজ আহমাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জিলা স্কুলের সহকারী শিক্ষক ছাইদুল ইসলাম, অমিত কুমার, রফিকুল ইসলাম, আব্দুল হাকিম, জিল্লুর রহমান, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  খাতিজা খাতুন, মিজানুর রহমান, সোহেল রানা, আজমুল হুদা, শারমিন ইসলাম, সাদেকুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  নাবিয়া নওরিন, সালমা খাতুন, মিঠুন কুমার, আব্দুল কাউয়ুম প্রমূখ।

এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে স্বতন্ত্র করতে হবে। চার স্তরবিশিষ্ট একাডেমিক পদসোপান তৈরি করতে হবে। শূন্যপদে দ্রুত শিক্ষক নিয়োগ দিতে হবে। পদোন্নতি দ্রুত কার্যকর করতে হবে। মেয়াদোত্তীর্ণ প্রকল্প বাতিল করতে হবে। শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দিতে হবে। শিক্ষকদের পেশাগত বৈষম্য দূর করতে হবে। শিক্ষকদের প্রবেশপদ নবম গ্রেড করা হলে শিক্ষকদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে এবং মেধাবীরা শিক্ষকতা পেশায় আকৃষ্ট হবে।

শিক্ষকরা আরও জানান, তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে না নিলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেড করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

উল্লেখ্য, বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশপদ দশম গ্রেডে রয়েছে, যা স্পষ্টত বৈষ্যম্যের সৃষ্টি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা