× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝাড়ু নিয়ে ‘বরসা’র কার্যালয় ঘেরাও গ্রাহকদের

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২১:৫৮ পিএম

ঝাড়ু নিয়ে ‘বরসা’র কার্যালয় ঘেরাও গ্রাহকদের

শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রুরাল অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (বরসা) নামে এক এনজিওর শ্যামনগর উপজেলা কার্যালয় ও এনজিওটির অঙ্গপ্রতিষ্ঠান বরসা রিসোর্ট ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা।

বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক গ্রাহক ঝাড়ু হাতে এনজিওটির মুন্সিগঞ্জ কার্যালয় ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান বরসা রিসোর্ট ঘেরাও করে।

এসময় এনজিওটির মুন্সিগঞ্জ শাখা কার্যালয় ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান বরসা রিসোর্ট এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করে। পরে বিকাল পাঁচটার দিকে শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা জি এম রুস্তম আলী ও পুলিশ প্রশাসন তাদের আইনগতভাবে এগিয়ে যাওয়ার অনুরোধ জানান। পরে গ্রাহকেরা বাড়ি ফিরে যান।

এসময় অবস্থানকারীরা জানান, ‘শুধু মুন্সিগঞ্জ নয়, শ্যামনগরসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বরসা এনজিও। কারও ডিম বিক্রির টাকা, কারও মুরগি বিক্রির টাকা। লাভ দেওয়ার কথা বলে বরসা এনজিও প্রান্তিক মহিলাদের কাছ থেকে টাকা নিয়েছে। এখন সেই টাকা ফেরত না দেওয়ায় অনেকের সংসার ভাঙারও উপক্রম হয়েছে।’ তারা এ টাকা ফেরতের দাবি করছেন।

বুড়িগোয়ালিনী ট্যুরিস্ট পুলিশের এসআই শেখ মফিজুর রহমান জানান, অবস্থান ধর্মঘট চলাচলে ওই এলাকার জান-মালের নিরাপত্তা রক্ষায় বুড়িগোয়ালিনী ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উদ্যোগ নিয়েছিলেন। বিকাল পাঁচটার দিকে শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা জি এম রুস্তম আলী ঘটনাস্থলে আসেন। তিনি এসে সংক্ষুব্ধদের সঙ্গে আইনগতভাবে মোকাবেলার কথা বলেন। একপর্যায়ে  আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রাহকরা বাড়িতে চলে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা