× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসচাপায় বৃদ্ধা নিহত, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২১:৫২ পিএম

বাসচাপায় বৃদ্ধা নিহত, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় অজ্ঞাত (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আধাঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

বুধবার (২০ আগস্ট) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, অজ্ঞাত ওই নারী রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা মারা যান।

এ সময় বিক্ষুব্ধ জনতা ওই স্থানে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়লে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ও বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, ঘাতক বাসটিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা