× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিচ্ছন্ন ও আধুনিক নগর গড়া হবে: চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২০:৫৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা হবে। তিনি বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষার স্বার্থে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করা আমাদের মূল লক্ষ্য।

বুধবার (২০ আগস্ট) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের কাছে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপ অব ইন্ডাস্ট্রি চসিককে ১০টি ডিজেলচালিত টমটম ও ৪১টি ভ্যান প্রদান করে।

নতুন সরঞ্জাম হস্তান্তরের পর মেয়র জানান, এ উদ্যোগের ফলে নগরীর বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্ন কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি বলেন, ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আবুল খায়ের গ্রুপের এ অবদান আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং পরিচ্ছন্ন নগরী গড়ার অগ্রযাত্রায় সহায়ক হবে। 

এসময় তিনি ধনাঢ্য ব্যক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়, সমাজের সচ্ছল শ্রেণি ও করপোরেট প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে চট্টগ্রামকে দ্রুতই একটি পরিচ্ছন্ন, আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, নগরের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম নিয়েও মেয়র কথা বলেন। তিনি বলেন, ‘আমি মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর সবার সহযোগিতায় জলাবদ্ধতা নিরসনে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন করেছি। ইনশা আল্লাহ, বাকি কাজ দ্রুত শেষ করা হবে এবং আগামী বছর নাগরিকরা এর আরও ভালো ফল ভোগ করবেন।’

এসময় সাবেক চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা