হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ২০:১৮ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা।
বুধবার (২০ আগস্ট) সকালে ৮ নম্বর মেখল ইউনিয়নের উত্তর মেখল আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সুপার প্রপার্টিজের মালিক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে চারজন সন্ত্রাসী বাউন্ডারির ভেতর ঢুকে ভবন লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত চলে যায়। এসময় ভবনটি তালাবদ্ধ ছিল, কোনো লোকজন ছিল না।
ওই ভবনের ২য় তলার বারান্দার গ্লাস দুটিতে গুলির চিহ্ন রয়েছে এবং ভবনের নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জানতে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ফোনে পাওয়া যায়নি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনার পরপর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি।