× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

বগুড়া অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৯:৪৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজের দুই ঘণ্টা পর বাঙ্গালী নদী থেকে আরমিনা খাতুন (৫) নামে এক শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা। বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমিনা ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টার দিকে বাড়ির আঙিনায় একা খেলছিল আরমিনা। পরিবারের সদস্যরা তখন গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পাশের বাঙ্গালী নদীতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। দুপুরে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে জয়শিং ঘাট এলাকায় স্থানীয় এক কৃষক নদীতে আরমিনার ভাসমান মরদেহ দেখতে পান।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা