× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৮:৫৭ পিএম

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনাসভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় গলাচিপা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌরমঞ্চে আলোচনাসভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক শাকিলের সঞ্চালনায় আলোচনাসভা উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রেজাউল করিম, আইয়ুব হোসেন শান্ত, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবাইকে মাঠে থেকে কাজ করতে হবে।

আলোচনাসভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নিয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমঞ্চ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এদিকে একই সময়ে উপজেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আরেকটি আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাঈদ। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান মিয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নেছার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দিন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বশির রহমান উদয় ও ছাত্রনেতা ফজলুর রহমান শুভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির মাহামুদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা