× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৮:২২ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৫ ১৮:৩০ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কোলা বাজারে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক ও কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মর্ডান ফার্মেসীতে অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টার না থাকায় ২০ হাজার টাকা ও এর আগে মঙ্গলবার এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করার অভিযোগে মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার মোঃ শাহিন আলম জানান, বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিয়মিত বিভিন্ন ফার্মেসীতে অনুমোদন বিহীন ওষুধ, ভেজাল ওষুধ, স্যাম্পল ওষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টারের বিষয়গুলি মনিটরিং করা হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা