× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রামগঞ্জে ফেসবুকে পঞ্চম শ্রেণির প্রশ্নপত্র, পরীক্ষা স্থগিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের অভিরামপুর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছিল।

জানা যায়, বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন নিজের ফেসবুক আইডিতে ওই প্রশ্নপত্র পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক সাঈদ মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমি প্রশ্নগুলো দেখছিলাম। তবে কীভাবে ফেসবুকে পোস্ট হয়েছে তা আমি জানি না। আসলে ফেসবুক ব্যবহারে আমি খুব বেশি অভিজ্ঞ নই।’

রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী বলেন, ‘ঘটনাটি আমাদের নজরে এসেছে। এ কারণে ঐ বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ওই পরীক্ষা বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবারেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এক অভিভাবক আবু তাহের বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা দিনরাত পরিশ্রম করে সন্তানদের পড়াশোনার জন্য ঘরে তুলি। যদি এভাবে সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হতে থাকে, তাহলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে এবং এটি ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা