× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতীবান্ধার সতি নদীতে ভাসছে যুবকের মরদেহ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৭:৩০ পিএম

হাতীবান্ধার সতি নদীতে ভাসছে যুবকের মরদেহ

লালমনিরহাট জেলার  হাতীবান্ধা উপজেলায় সতি নদীতে ভাসছে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার ভেলাবাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ী সতি নদীতে লাশটি ভেসে উঠে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে জামবাড়ী এলাকায় সতি নদীর তীরে কাজ করতে গিয়ে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। তবে স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত। নিহতের পরনে শুধুই একটি আকাশি রঙের জিন্স প্যান্ট এবং  গায়ে কোনো কাপড় ছিল না বলে জানায়। বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছর হতে পারে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্রোতহীন এ নদীতে ফেলে পালিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা