× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিশ্চিত করতে হবে ফিটনেসবিহীন গাড়ি না চলার : ডিসি

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৬:৫৪ পিএম

নিশ্চিত করতে হবে ফিটনেসবিহীন গাড়ি না চলার : ডিসি

নারায়ণগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও বিআরটিএ পেশাদার গাড়ি চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্স প্রদান, ডাটাবেজ তৈরি এবং বিশেষ পোশাক বিতরণ করা হয়।

বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের ডাকবাংলো সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, সম্প্রতি উৎসবগুলোতে আমরা রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি দেখেছি। সড়ক দুর্ঘটনা রোধে সড়ক ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে। সেই লক্ষ্যে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে ডাটাবেজ তৈরি, নিয়োগপত্র প্রদান এবং বিশেষ পোশাক বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যোগ্যদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে, ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে আমাদের নাগরিকদের জীবন রক্ষা করতে চাই।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর ও জেলা বাস মালিক সমিতির নেতারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয় সিটি বন্ধন পরিবহনের ২০ জন, উৎসব পরিবহনের ৯ জন, নিউ আনন্দ পরিবহনের ৪ জন, বন্ধু পরিবহনের ১২ জন এবং বাঁধন পরিবহনের ৮ জন চালক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা