× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলগাজীতে উদ্ধার করা গ্রেনেড দুটি ধ্বংস

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৬:৩১ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

ফেনীর ফুলগাজী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত উদ্ধার করা গ্রেনেড দুইটি বুধবার (২০ আগস্ট) দুপুরে ধ্বংস করেছে পুলিশের বিশেষ প্রশিক্ষিত দল। 

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা পুলিশের ৫ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত গ্রেনেডগুলো ধ্বংস করে। দলটির নেতৃত্ব দেন ইন্সপেক্টর সঞ্জয়। এসময় উপস্থিত ছিল সেনাবাহিনীর একটি দল। 

এর আগে, মঙ্গলবার বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার জসিম উদ্দিনের বাড়ির পুকুরপাড়ে স্থানীয় রাখাল মামুন দুটি গ্রেনেড মাটিতে পড়ে থাকতে দেখে। তখন স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে ফুলগাজী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা