× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৫:৫৪ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

বরিশালের উজিরপুর উপজেলায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। 

বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পৌরসভার কালীর বাজারে আশ্রয়ন প্রকল্পের পুকুরে পোনা অবমুক্ত উদ্বোধন করা হয়। এছাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের পরমানন্দশাহা গ্রামের সন্ধ্যা নদীর উপর নির্মিত অভয়াশ্রম, ওটারা ইউনিয়নের হাবিবপুর অভায়শ্রম, ধামুরা, বামরাইল অভয়াশ্রমসহ পূর্ব ধামসর ইয়াতিম খানা ও মাদ্রাসা পুকুরে মোট ৩শত ১২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যাল কর্তৃক কর্মসূচিটি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মাহবুব আলম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, পৌর জমায়াতে ইসলামের আমীর আল আমিন সরদার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সিনিয়র সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও প্রমূখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা