রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১৫:৩৯ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় মুজিবুর রহমানকে একটি অটোরিকশা এবং হোসনেয়ারা বেগমকে একটি গরু দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে অটোরিকশা ও গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আলহাজ লায়ন মীর আব্দুল আলীম, ডিকেএমসি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামসহ আরো অনেকে।
ব্যাটারিচালিত অটোরিকশা পেয়ে বিরাবো এলাকার হামিদুল্লাহর ছেলে মুজিবুর রহমান বলেন, আমি অত্যন্ত একজন গরিব মানুষ। বেকারত্ব জীবনে খেয়ে না খেয়ে দিন কাটছিল আমার। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় আমি অত্যন্ত খুশি। এখন থেকে পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাতে হবে না। আমাকে অটো রিকশাটি দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় ইউএনও স্যারকে আল্লাহ যেন মঙ্গল করেন, আমি এই দোয়া করি।

গরু পেয়ে নাওড়া এলাকার উমেদ আলী মুন্সির মেয়ে হোসনে আরা বেগম বলেন, আমার একটি গাভী দিয়ে কোনো রকমের পুরো সংসার চলতো। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাভীটি মরে যাওয়ার পর থেকে আমি নিঃস্ব হয়ে পড়ি। খবর পেয়ে ইউএনও সাইফুল স্যার আমাকে একটি গরু দিয়েছেন। আমি অত্যন্ত খুশি। আগামীতে গরুটি আমাকে স্বপ্ন দেখাবে।