× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ

জয়পুরহাট সংবাদদাতা

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৮:২৫ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৮:৩৭ পিএম

জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ
জয়পুরহাটে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ

জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ ম্যাচ হয়।

ম্যাচ উপভোগ করতে স্থানীয় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। তবে খেলায় কোনো দলই গোল করতে পারেনি।

দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই টুর্নামেন্ট বলে আয়োজকরা জানান।

এতে প্রধান অতিথি ছিলেন ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী অজয় সিং। উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোহ এহসান, জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা