× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোওয়াক ও ফটো আড্ডা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ২১:১৫ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে ফটোওয়াক, ফটো আড্ডা এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার খঞ্জনপুর সাব-রেজিস্ট্রি অফিসসের সামনে জাহানারা মঞ্জিলে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সহ-আয়োজক ও ইলিগেন্ট ইভেন্টের সহযোগিতায় এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে ফটোগ্রাফি নিয়ে ক্যাম্পেইন করা হয়। পরে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাহানারা মঞ্জিলে ফটোওয়াক করা হয়। পরে ফটো আড্ডায় অংশ নেন সংগঠনটির ফটোগ্রাফাররা। দুইজন প্রবীণ আলোকচিত্রী প্রণব কুমার সরকার ও সমীরণ কিশোর চৌধুরীকে গুনীজন সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেসবাউল ইসলাম, সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন মন্ডল ও বিপ্লব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল জান্নাহ রিফাত, জনসংযোগ বিষয়ক সম্পাদক মাহাদী বরকতুল্লাহ নিশান, নির্বাহী সদস্য সৌরভ আহমেদ, তালহা জোবায়ের, তানজিল রকিসহ সংগঠনটির সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা