× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মাণাধীন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৯:৩৩ পিএম

নির্মাণাধীন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে আবাসিক এলাকায় এবং কৃষি জমিতে নির্মাণাধীন মদিনা ব্রিকস গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনি আটা গ্রামে সাবানিয়া মোড়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন।

অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট হিসেবে নেতৃত্বদেন মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা।  

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন বলেন, মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনি আটা গ্রামে সাবানিয়া মোড়ে অবৈধভাবে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠে স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম, তরিকুল ইসলাম ও মজিবরের বিরুদ্ধে। সরকারি নির্দেশনা অমান্য করে  তিন ফসলি জমি দখল করে অবৈধ ইটভাটা নির্মাণ করছিলেন এই  প্রভাবশালী চক্রটি। এই খবরের সত্যতা পাওয়ার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ইটভাটাটি ভেঙে দেওয়া হয়।

এই বিষয়ে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা বলেন, বিষয়টি ছিল পরিবেশ অধিদপ্তরের। তাদের সহযোগিতা করেছি আমরা। এই টিমে পরিবেশ অধিদপ্তরের লোকজনসহ সেনা ও পুলিশ সদস্য ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা