× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘাটাইলে ৪ লাখ টাকার চায়না জাল ধ্বংস করল প্রশাসন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৮:৩৩ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ দুয়ারী চায়না জাল জব্দ ও তা পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের বইল্লা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। 

এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ ।তিনি বলেন, উপজেলার বইল্লা বিলে অবৈধ দুয়ারী চায়না জাল দিয়ে দেশীয় মাছের পোনা এবং অন্যান্য ক্ষুদ্র জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে ১৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আতিয়ার রহমানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা