× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে ১৯০ বস্তা ডিএপি সার জব্দ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৮:১০ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১৯০ বস্তা ডিএপি সার জব্দের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

সোমবার দুপুর ২টায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কের জিয়ার মোড় ও তিনমাথা এলাকার গুদাম থেকে সারগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, বাইরে পাচারে সময় সারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি পলাতক থাকায় গ্রেপ্তান করা যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কৃষি অফিস সূত্রে জানা যায়, অবৈধভাবে সারগুলো পাচার হচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে জিয়ার মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে সারের বস্তাগুলো জব্দ করা হয়। পরে তিনমাথা এলাকার ওই গুদাম ঘরে অভিযান চালিয়ে আরও ৭০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দকৃত মোট ১৯০ বস্তা সার থানায় জমা দেওয়া হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিন মাথা মোড়ের বিষুপদ দাস তার ভাড়া গুদামে ডিএপি সার অবৈধভাবে মজুদ করে রেখেছেন। আসামি বিষুপদ দাস অভিযানের কথা টের পেয়ে কৌশলে পালিয়ে যান। বিষুপদ দাস অবৈধভাবে সার মজুদ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারার অপরাধ করেছেন।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, নিজ উপজেলার বাইরে সার বিক্রির নিয়ম নেই। ডিলারের এ সার বরাদ্দও ছিল না। এগুলো বরাদ্দ বহিভূত সার। তাছাড়া সারের বস্তাগুলো ২০২২ সালে প্যাকেজিং করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা