× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৭:৪০ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ১৭:৪৬ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গাঁজাসহ তুহিন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জগমোহনপুরে ভূঁইয়া ট্রাক হোটেল এলাকা থেকে তাকে আটক করা হয়। 

তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাম উদ্দিন আহমেদ। আটক হওয়া মাদক ব্যবসায়ী সাতক্ষীরার গোনা গ্রামের রওশন আলীর ছেলে। 

থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা