চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৭:৪০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ১৭:৪৬ পিএম
প্রবা ফটো।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গাঁজাসহ তুহিন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জগমোহনপুরে ভূঁইয়া ট্রাক হোটেল এলাকা থেকে তাকে আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাম উদ্দিন আহমেদ। আটক হওয়া মাদক ব্যবসায়ী সাতক্ষীরার গোনা গ্রামের রওশন আলীর ছেলে।
থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।