× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:৪৭ পিএম

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ জন টেঁটাবিদ্ধসহ প্রায় ২০ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক গ্রামে। সংঘর্ষের জের ধরে ব্যাপক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে  উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও একই গ্রুপের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া একে অপরকে আওয়ামী লীগের লোকজন নিয়ে বলয় ভারী করার অভিযোগ করেন। একপর্যায়ে উপজেলার সিনিয়র নেতাদের সামনে বাকবিতণ্ডা শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বেলায়েতের অনুসারী ইদ্রিস আলীর লোকজন জাকারিয়ার লোকজনকে মারধর করে। এ ঘটনার পর থেকে খাগকান্দা এলাকায় কাকাইলমোড়া, নয়নাবাদ ও চম্পকনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, এ নিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে  ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন অনুসারী কাকাইলমোড়ার ইদ্রিস আলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়ার লোকজন দা, ছুরি, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা করে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে ৫ জন টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে টেঁটাবিদ্ধ মঞ্জুর হোসেন, মকবুল ও জসিমসহ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার সময় কাকাইলমোড়া ইদ্রিস আলী, মঞ্জুর হোসেন, আবেদ আলীসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালায়। সংঘর্ষের সময় প্রথমে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া বলেন, ইদ্রিস আলী আওয়ামী লীগের লোক। সে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর হোসেনসহ তার দল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে কোনো সময়ই বিএনপি করেনি। 

ইদ্রিস আলী জানান, জাকারিয়া খাগকান্দা ইউনিয়ন ওলামা লীগের সভাপতি তোফাজ্জল হোসেনসহ আওয়ামী লীগের  ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের ১০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

এলাকার আবুল কালামসহ আরো অনেকে জানান, খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামের দীর্ঘ দিন গ্রামবাসী মামলা মোকদ্দমা, গ্রাম্য দলাদলি এবং আধিপত্য নিয়ে দ্ধন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনা নিয়েই সংঘর্ষে সূত্রপাত হয়। আর এতে নেতৃত্ব দেয় বিএনপির লোকজন। বর্তমানে ওই ২ গ্রামের মধ্যে ১৫/২০টি মামলা চলমান রয়েছে। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। 

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা