× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চৌদ্দগ্রামে দুই হোটেল মালিককে তিন লক্ষ টাকা জরিমানা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৬:৩৪ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশ ও অস্বাস্থ্যকর খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুইজন হোটেল মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজিস্ট্রেট মো: জামাল হোসেনের নেতৃত্বে উপজেলার গুনবতী বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অপরাধে অপর ৬টি মুদি দোকানকে আরো ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযানের সময় বাজারের অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়।

এ সময় হাসু সুইটস এবং রেস্টুরেন্সের রান্নাঘর নোংরা দুর্গন্ধযুক্ত এবং একই ফ্রিজে রক্তমাখা কাঁচা মাছ মাংসের সাথে মশলা, দুধ দই ও মিষ্টি রাখার অপরাধে দুই রেস্টুরেন্টের মালিককে ১.৫ লক্ষ টাকা করে নগদ ৩ লক্ষ জরিমানা করা হয়। এবং পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬টি মুদি দোকানকে আরো ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো: জামাল হোসেন বলেন, জনস্বার্থে অভিযান অভ্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা