× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২০:৪২ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ২০:৫২ পিএম

জমি নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

মৌলভীবাজার সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের শ্রীরাইনগর খানবাড়ীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন মৃত সামছু খানের ছেলে জনি খান (৩১) ও সাহেদ খান (৪২)।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খানবাড়ীর ভূসম্পত্তি নিয়ে জনি খানের সাথে মৃত আব্দুর রহিম খানের ছেলে রিমন খান (৪০), সুজন খান (৩৪), সাকু খানের (৩০) কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা চায়নিজ কুড়াল, রামদা, ধারালো অস্ত্র দিয়ে দুই ভাই জনি খান ও সাহেদ খানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে জনি খান ও সাহেদ খানকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনি খানকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সাহেদ খানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা