× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ২০:০০ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ২০:০৩ পিএম

বগুড়ায় ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ডাকাতিতে ব্যবহৃত দুটি ট্রাক ও গরু বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেনÑ বগুড়া শাজাহানপুর উপজেলার দক্ষিণ ছোট মানিক এলাকার রফিজুলের ছেলে দিদার, একই এলাকার অহিদের ছেলে আব্দুল মান্নান, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার লক্ষ্মীপুর এলাকার সাফিজল ব্যাপারীর ছেলে সোহেল, ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার সোনাপুর, ইন্দ্রনারায়নপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে জিয়াউর রহমান ও ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মজিবুর রহমান মুজের ছেলে জাফর হোসেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। 

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর থানার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় প্রাণ ডেইরি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতরা সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি ফ্রিজিয়ান গরু যার দাম প্রায় ১০ লাখ টাকা এবং বিভিন্ন যন্ত্রাংশ যার দাম প্রায় ১২ লাখ ১১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত সম্পদের মোট দাম প্রায় ২২ লাখ টাকা। 

এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতি মামলা দায়ের হয়। মামলার তদন্তভার গোয়েন্দা শাখার হাতে গেলে তারা অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এদের মধ্যে জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা