× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে হকার বসতে পারবে না: চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৯:৫৭ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

চট্টগ্রামের প্রধান বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অফিস চলাকালীন সময়ে ফুটপাত ও সড়ক দখল করে বসা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে তিনি কঠোর সতর্কতা জারি করেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে আগ্রাবাদ হোটেল থেকে বাদামতলী মোড় পর্যন্ত এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আগ্রাবাদ একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে দেশি-বিদেশি ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করেন। অফিস সময়ে রাস্তা ও ফুটপাত দখল করে হকার বসতে দিলে নগরীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

মেয়র আরও বলেন, সন্ধ্যা ৬টার পর থেকে রাত ১২টা পর্যন্ত অস্থায়ী ভ্যানগাড়ি ও ছাতা ব্যবহার করে হকাররা দোকান বসাতে পারবেন। তবে দিনের বেলা ব্যবসার নামে কোনোভাবেই রাস্তা দখল করা যাবে না। এছাড়া যেসব হকার ব্যবসা করবেন তাদের ব্যবসা ভ্রাম্যমান হতে হবে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা এসময় উপস্থিত থেকে এলাকাবাসী ও দোকানদারদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা