× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৯০ বস্তা ডিএপি সার জব্দ

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৭:৪০ পিএম

১৯০ বস্তা ডিএপি সার জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অবৈধভাবে মজুত করে রাখা ১৯০ বস্তা ডিএপি সার পাচারকালে জব্দ করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টায় উপজেলার তিনমাথা এলাকার সবুজ কৃষি ভাণ্ডারের গুদাম থেকে এই সারগুলো জব্দ করা হয়।পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন থানা পুলিশের সহযোগিতায় সারগুলো জব্দ করেন।

প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার রয়েছে। পরে সারের বস্তাগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, পাঁচবিবির তিনমাথা এলাকার সবুজ কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী বিষ্ণু পদ দাস তার সার গুদাম থেকে নওগাঁর ধামইরহাট নানাইচ বাজারের একটি দোকানে অবৈধভাবে সার সরবরাহ করছিলেন। গোপন সংবাদ পেয়ে কৃষি অফিসের কর্মকর্তারা পুলিশের সহযোগিতা নিয়ে খাসবাগুড়ি জিয়ার মোড় নামক এলাকায় গিয়ে ভ্যানে থাকা ১২০ বস্তা সার জব্দ করেন। এগুলো ওই গুদামের সামনে আনা হয়। পরে গুদামে আরও ৭০ বস্তা সার পাওয়া যায়।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে সার রয়েছে। এই সারের বস্তাগুলো ২০২২ সালে প্যাকেজিং করা হয়। কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে ক্রয় করে মজুত করা হয়েছিল।

এ ব্যাপারে পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দীন বলেন, জব্দ করা সার থানায় আনা হয়েছে। সারের মালিককে পাওয়া যায়নি। তবে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা