× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শের ই বাংলা মেডিকেল

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি : চিকিৎসক স্টাফদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৬:৪৯ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ১৬:৫০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চিকিৎসক কর্মচারীর উপর হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে  চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীরা।

আজ সোমবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। পরে হাসপাতালের সামনে একই দাবিতে মানববন্ধন করেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা।

এদিকে স্বাস্থ্যসেবা সংস্কার এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার বিচার দাবিতে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, গতকাল রবিবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসক, স্টাফরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন। 

গত ২৩ দিন ধরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা