শের ই বাংলা মেডিকেল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৬:৪৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ১৬:৫০ পিএম
প্রবা ফটো
চিকিৎসক কর্মচারীর উপর হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেছে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীরা।
আজ সোমবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। পরে হাসপাতালের সামনে একই দাবিতে মানববন্ধন করেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা।
এদিকে স্বাস্থ্যসেবা সংস্কার এবং শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার বিচার দাবিতে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গতকাল রবিবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসক, স্টাফরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন।
গত ২৩ দিন ধরে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।