× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফটিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৬:০৭ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ১৬:১০ পিএম

সারা দেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। প্রবা ফটো

সারা দেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। প্রবা ফটো

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন মৎস্য বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবদুল শহিদ ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছফি উল্লাহ, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিনউল্লাহসহ মৎস্য চাষী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলো এখন গ্রামীণ পর্যায়ে সাফল্যের সাথে বাস্তবায়িত হচ্ছে। তারা আরও জানান, মাছ শুধু পুষ্টি নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহের এই অঙ্গীকার নতুন প্রজন্মকে দেশি মাছ রক্ষায় উদ্বুদ্ধ করবে। পরে মাছচাষে বিশেষ অবদান রাখায় সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা