× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় নারীসহ ৪ জন নিহত, চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৫:৪৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া ট্রাকচাপায় নারীসহ চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কাশেম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মৃত আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব-১১ জানায়, তাদের সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার সকাল ৭টা ২০ মিনিটে নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার লাউসা গ্রামের আবুল বাশার তার সিএনজি নিয়ে গত ১২ আগস্ট দুপুরে যাত্রীসহ বিশনন্দী ফেরিঘাটের উদ্দেশে রওনা দেন। বিকাল ৩টার দিকে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই যাত্রী মোছা. পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫) মারা যান। এছাড়া যাত্রী সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত চালক আবুল বাশারের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা