× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষিকার গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে শিক্ষক গ্রেপ্তার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৫ ১৭:৪৫ পিএম

অভিযুক্ত শিক্ষক আবুল খায়ের। প্রবা ফটো

অভিযুক্ত শিক্ষক আবুল খায়ের। প্রবা ফটো

নীলফামারীর কিশোরগঞ্জে এক শিক্ষিকার গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আবুল খায়ের (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  

সোমবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এর আগে গতকাল তাকে ঢাকার গাজীপুর কাশেমপুরের চক্রবর্তী এলাকা থেকে  গ্রেপ্তার করা হয়। আবুল খায়ের উপজেলার মাগুড়া ইউনিয়নের দর্জি পাড়া এলাকার বাসিন্দা ও মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় হয় আবুল খায়েরের। এতে ভুক্তভোগীর কাছে বোনের বিয়ের কথা বলে চার লাখ টাকা হাওলাত নেয়। পরে ভুক্তভোগীর সঙ্গে সম্পর্ক গভীর হলে তিনি ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসত। এতে তাদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হলে তারা ভিডিও কলে কথা বলেন। এ সময়ে আবুল খায়ের ভুক্তভোগীর গোপন ভিডিও ধারণ করেন। পরে ভুক্তভোগী তাকে হাওলাত দেওয়া টাকা ফেরত চাইলে তিনি এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করেন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মোসা মাহমুদা খাতুন বলেন, এ বিষয়টি গতকাল আমি শুনেছি, তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আরও বলেন, গতকাল আবুল খায়ের নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা