× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছের গল্পে গ্রাম জাগে, মৎস্য সপ্তাহে নতুন অঙ্গীকার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ১৩:২৭ পিএম

মাছের গল্পে গ্রাম জাগে, মৎস্য সপ্তাহে নতুন অঙ্গীকার

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম।এ সময় উপজেলা পরিষদ চত্বরে পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও মাছ চাষিদের মাঝে পুরস্কার বিতরণও করেন তিনি। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. শরিফুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইম আল সালাউদ্দিনসহ মৎস্যচাষি ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলো এখন গ্রামীণ পর্যায়ে সাফল্যের সাথে বাস্তবায়িত হচ্ছে। তারা আরও জানান, মাছ শুধু পুষ্টি নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহের এই অঙ্গীকার নতুন প্রজন্মকে দেশি মাছ রক্ষায় উদ্বুদ্ধ করবে, আর মাছের সমৃদ্ধি জাগিয়ে তুলবে গ্রামীণ জীবনের আনন্দ ও আত্মনির্ভরতার স্বপ্ন।

এদিকে, মাছচাষে বিশেষ অবদান রাখায় সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা