× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে কৃষি কর্মকর্তার বদলি স্থগিত চান কৃষকরা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫ ০১:১৫ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল হকের বদলি স্থগিত করার দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি দিয়েছেন স্থানীয় কৃষকরা। রবিবার (১৭ আগস্ট) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক মো. ফজলুর রহমান, মো. ফরহাদ শেখ, মো. আবুল হোসেন, রিপন মিয়া, ফরিদ হাসান মিজি, ছায়েদুর রহমান, কেএম শহিউদ্দিন, আবু জাফর মিয়া, ইয়াকুব, নাদের প্রমুখ।

বক্তারা বলেন, আমরা বানিবহ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। আমাদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুল হক অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কৃষকদের কল্যাণে কাজ করে আসছেন। তিনি কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি, ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষি সমস্যার সমাধানে সবসময় মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সহায়তা দিয়ে আসছেন।

বক্তারা বলেন, তার প্রচেষ্টার কারণে কৃষকরা বিভিন্ন সময়ে উপকৃত হয়েছে এবং কৃষির মানোন্নয়ন ঘটেছে। স্থানীয় কৃষক সমাজের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। এ অবস্থায় তার বদলি হলে আমাদের ইউনিয়নের কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং চলমান কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হবে।

মানববন্ধন থেকে বক্তারা মো. ওবায়দুল হকের বদলির আদেশটি স্থগিত করে তাকে বানিবহ ইউনিয়নে বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা