× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্যে ক্ষতিকর উপাদান মিশানোয় জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২২:১৮ পিএম

খাদ্যে ক্ষতিকর উপাদান মিশানোয় জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন এবং বিক্রির দায়ে ফাতেমা সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের রাইখালী ব্রিজ এলাকায় এ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ। 

তিনি জানান, যথাযথ লাইসেন্স গ্রহণ ব্যতীত, ক্ষতিকর উপাদান মিশিয়ে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন এবং বিক্রির দায়ে ফাতেমা সুইটসের ব্যবস্থাপক মোহাম্মদ কাইয়ুমকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পোড়া তেল, ক্ষতিকর রঙ মেশানো খাদ্য ও বাসী মিষ্টির শিরা ধ্বংস করা হয়েছে।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম, বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের স্টাফগণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা