× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপদসীমার ওপরেই রয়েছে আত্রাই নদীর পানি

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২২:০৩ পিএম

বিপদসীমার ওপরেই রয়েছে আত্রাই নদীর পানি

নওগাঁয় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সবকটি নদীর পানি কমেছে। তবে রবিবার (১৭ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী দুয়েক দিন বৃষ্টিপাত না হলে সার্বিক পরিস্থিতির আরও উন্নতি হবে।

পরিস্থিতির উন্নতি হলেও আত্রাই উপজেলা এলাকার নদীর তীরবর্তী স্লুইসগেট, কালভার্ট দিয়ে পানি দ্রুত ফসলের মাঠ ও লোকালয়ে ঢুকছে। এতে আত্রাই ও রানীনগর উপজেলার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রায় ১১ হাজার বিঘা ফসলের মাঠ পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। চলাচলের পাকা সড়ক ডুবে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার জানান, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন স্থানে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ১১ হাজার বিঘা জমির আমন ধান ও অন্যান্য ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বেশ কয়েকটি গ্রাম ও নদী তীরবর্তী এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তবে এখনও কোনো বাড়িঘর ভেঙে পড়েনি।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, অব্যাহত ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত শুক্রবার বিকাল থেকে আত্রাই বিপদসীমা অতিক্রম করতে থাকে। শুক্রবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে এবং উজানেও নদ-নদীতে পানি কমতে শুরু করেছে। ফলে দুয়েক দিনের মধ্যেই আত্রাইয়ের পানিও কমতে শুরু করবে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, আত্রাই উপজেলার ঝুঁকিপূর্ণ স্থানগুলোও সবসময় পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ঝুঁকিপূর্ণ স্থানের জন্য স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি করে দল গঠন করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা