× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে ভেজাল কসমেটিক্স উদ্ধার, আটক ১

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২১:১৩ পিএম

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে ভেজাল কসমেটিক্স উদ্ধার, আটক ১

মুন্সীগঞ্জের শ্রীনগরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও অবৈধ কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মালিক ইয়াছিনকে আটক করা হয়।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের ১৯ বীর সেনা সদস্যরা জেলা প্রশাসকের প্রতিনিধির উপস্থিতিতে উপজেলার ষোলগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালামের বাড়িতে এ অভিযান চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প জানায়, অভিযানে প্রায় ২৪ প্রকারের ভেজাল ও অবৈধ কসমেটিক্স সামগ্রীসহ উৎপাদন সামগ্রী জব্দ ও ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে- অলিভ অয়েল ২ হাজার বোতল, অর্গানিক হেয়ার অয়েল ১ হাজার ৫০০ বোতল, কিউট গ্লিসারিন ১ হাজার ২০০ বোতল, জেসমিন বডি স্প্রে ৮০০, হোয়াইট বিউটি ক্রিম ১ হাজার ২০০, বেবি অলিভ অয়েল ৬৫০, গৌরী ক্রিম ১ হাজার ৪০০, লতা হারবাল ক্রিম ৮০০, অরেঞ্জ হেয়ার অয়েল ১ হাজার ২০০, হেক্সিসল হ্যান্ড স্যানিটাইজার ৪৫০ বোতল, কাশ্মীর মেহেদী ২ হাজার ৮৮ পিসসহ আরও বেশ কিছু পণ্য। এছাড়াও একটি ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার খালি বোতল-প্যাকেট ও ৭০০ লিটার ড্রাম ভর্তি তেল উদ্ধার করা হয়। জব্দ হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা।

আটক ইয়াছিন প্রায় ১৫ বছর ধরে ভাড়াবাসায় বসবাস করলেও গত এক বছর ধরে এই অবৈধ কসমেটিক্স কারখানা পরিচালনা করছিলেন। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা