নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ২০:৩১ পিএম
বরিশালে ‘ফ্যাসিস্ট তারকাদের’ ছবিতে চুনকালি মেখে জুতা নিক্ষেপ করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ‘জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স’ বরিশাল জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স বরিশাল জেলা শাখার সংগঠক মোহন হোসেন, নাজমুল হোসেন, আসিফ আলী, কেএম জুনায়েদ প্রমুখ।
বক্তারা বলেন, বাকশাল ও ২৪ সালে স্বৈরাচারি হাসিনার পতনের পরও সুবিধাভোগী তারকারা তাদের পুনরুত্থানের কার্যক্রমে অংশ নিয়েছে। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে নেওয়া বিভিন্ন সুবিধার দায় মুক্তি পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে এসব তারকারা। সেই দুঃস্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। কারণ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।