× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইকগাছায় আদালতের রায়ে ২০ বছর পর সম্পত্তি পুনরুদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১৮:৩৮ পিএম

পাইকগাছায় আদালতের রায়ে ২০ বছর পর সম্পত্তি পুনরুদ্ধার

আদলতের রায় পেয়ে খুলনার পাইকগাছায় বেদখল হওয়া ২.১৭ একর সম্পত্তি ২০ বছর পর পুনরুদ্ধার হয়েছে। উপজেলার খড়িয়া ঢ্যামশাখালীর রনজিৎ কুমার সরদাররা লক্ষীখোলার মোজাম্মেল হক কাগজীদের কাছে ১৯৭০ সালে ২.১৭ একর জমি বিক্রি করেন। যার দলিল নম্বর ৫৪৮৩/৭০। 

মোজাম্মেল গংরা জমি কিনে কর খাজনা দিয়ে আসছেন। আছে রেকর্ড ও নামপত্তনসহ জমির প্রয়োজনীয় কাগজপত্র। ভোগ দখলেও ছিলেন ২০০৪ সাল পর্যন্ত। কিন্তু সীমানার সমস্যা দেখিয়ে রনজিৎ সরদার গং আদালতে ২০৪/৬৬ বাটোয়ারা মামলা করেন। পরে সোলেসূত্রে একতরফা ডিগ্রী লাভ করেন।  ওই একতরফা ডিগ্রী দেখিয়ে বেচা জমি ২০০৫ সালে জবরদখল করে নেন রনজিৎ গংরা। পরে মোজাম্মেল হক আদালতে ২০০৫ সালে ডিগ্রি রদের মামলা করেন। ২০১৫ সালে ডিগ্রি রদ রোহিত রায় পান মোজাম্মেল গংরা।  তার বিরুদ্ধে পুনরায় আপিল করেন প্রতিপক্ষ রনজিৎ। 

গত চলতি বছরের ২২ জুলাই দেওয়ানী ১৯ নম্বর আপিলে আদালত নিম্ম আদালতের রায় বহাল রাখে এবং রনজিৎ গংদের ডিগ্রি ভুয়া বলে বাতিলের রায়ে উল্লেখ করেন। রায় পাওয়ার পর শনিবার (১৬ আগস্ট) মোজাম্মেল কাগজীরা ওই জমি পুনরুদ্ধার করে ধান রোপন করেছেন। এ বিষয়ে প্রতিপক্ষ রনজিৎ জানান, তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবারও আপিল করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা