× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুদয়ালের ৩ অধ্যাপকসহ ৯ শিক্ষক দীর্ঘদিন লাপাত্তা

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২২:১৩ পিএম

গুরুদয়ালের ৩ অধ্যাপকসহ ৯ শিক্ষক দীর্ঘদিন লাপাত্তা

কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের তিন শিক্ষক দীর্ঘদিন ধরে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের একাধিকবার পত্র দেওয়ার পরও কর্মস্থলে আসছেন না। এমনকি সহকর্মীরাও তাদের খোঁজখবর জানেন না। 

২০১৯ সালের ১১ এপ্রিল থেকে গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক রাজিব মিত্র কর্মস্থলে অনুপস্থিত। ছয় বছরেরও বেশি সময় অনুপস্থিত থাকলেও তিনি ছুটিও নেননি। কলেজ অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কাউকে কিছুই জানাননি।

রাজিব মিত্র ছাড়াও তার মতো আরও আটজন শিক্ষক ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

 ১৩ আগস্ট বুধবার অধিদপ্তরের কলেজ-১ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ সফিউল বশরের সই করা নোটিস থেকে এসব তথ্য জানা যায়। নোটিসে তাদের সাত কর্মদিবসের মধ্যে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় শো-কজপ্রাপ্ত ৯ শিক্ষকদের মধ্যে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের তিনজন। তারা হলেনÑ পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব মিত্র (২০১৯ সালের ১১ এপ্রিল থেকে অনুপস্থিত), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তাহমিনা আখতার (২০১৯ সালের ১৪ জুন থেকে অনুপস্থিত), উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক অপর্ণা রানী দাস (২০২৪ সালের ১৩ আগস্ট থেকে অনুপস্থিত)।

নোটিস পাওয়া অন্য শিক্ষকরা হলেনÑ পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমিন হীরা (২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত), সিরাজগঞ্জের কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের পদার্থবিদ্যার প্রভাষক রোকসানা পারভীন আক্তার সম্পা (২০২২ সালের ১৬ অক্টোবর থেকে অনুপস্থিত), মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক রোকসানা আক্তার সম্পা (২০২৫ সালের ১ জানুয়ারি থেকে অনুপস্থিত)।

এছাড়া চুয়াডাঙ্গা সরকারি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক মো. সাজিদ হাসান (২০২৪ সালের ১৯ এপ্রিল থেকে অনুপস্থিত), টঙ্গী সরকারি কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক উম্মে কুলসুম (২০২১ সালের ১৪ জুলাই থেকে অনুপস্থিত) এবং রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক জেসমিন ফেরদাউস ২০২২ সালের ৮ জুলাই থেকে অনুপস্থিত)।

অনুপস্থিত এসব শিক্ষকের মধ্যে তিনজনের মোবাইলে পাওয়া গেলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ ন ম মুশতাকুর রহমান বলেন, দীর্ঘদিন অনুপস্থিত থাকা শিক্ষকদের একাধিকবার খোঁজখবর করেও পাওয়া যায়নি। পরে অনুপস্থিতির জন্য পত্র দেওয়া হলেও তাদের দেখা মিলছে না।

অন্য কলেজের অধ্যক্ষরাও ওই শিক্ষকদের কোনো ‘খোঁজ পাচ্ছেন না’ বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা