× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঈদ শিখিয়েছেন কীভাবে লড়তে হয় : ছাত্রশিবির সভাপতি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২০:৫২ পিএম

সাঈদ শিখিয়েছেন কীভাবে লড়তে হয় : ছাত্রশিবির সভাপতি

কুড়িগ্রামের উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উলিপুর উন্নয়ন ফোরাম আয়োজিত উলিপুরের সব স্কুল ও মাদ্রাসার কৃতী শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন, শহীদ আবু সাঈদ আমাদের শিখিয়েছেন কীভাবে জালিমের বিরুদ্ধে লড়তে হয়। বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাঈদ বলেছিলেন, আমি জীবন দেব তবুও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করব না। তিনি বলেন, আমরা ভবিষ্যতে এমন প্রধানমন্ত্রী চাই, যিনি জনগণের স্বার্থে কাজ করবেন। 

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের যে ব্যবস্থাপনা তাতে করে জিপিএ-৫ প্রাপ্ত সব শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় না। তাই শিক্ষার্থীদের বেশি করে পরিশ্রম করতে হবে। গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী এবং ফরেন অ্যাফেয়ার্স টিমের (ইউরোপ) মেম্বার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী, জেলা আমীর আব্দুল মতিন ফারুকী, জেলা সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম, শিক্ষার্থী জ্যোতি প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা