× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধ্যাপক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ২০:৩১ পিএম

অধ্যাপক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের একজন অধ্যাপকের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত সোমবার (৪ আগস্ট) ওই শিক্ষকের চেম্বারে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত অধ্যাপক প্রভাস কুমার কর্মকার বিভাগটির বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি।

এ ঘটনায় বিচার চেয়ে গত বুধবার বিভাগের মাস্টার্সের ভুক্তভোগী শিক্ষার্থীর মা পরিসংখ্যান বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের পর বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম।

পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিভাগের মাস্টার্সের ওই শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির হার জানতে অধ্যাপক প্রভাস কুমারের চেম্বারে গিয়েছিলেন। তখন ওই অধ্যাপক তাকে পরে একদিন ফোন করে আসতে বলেন। পরে ওই ছাত্রী আবার অধ্যাপকের চেম্বারে গেলে তিনি সাজেশন দেওয়ার কথা বলে পরীক্ষার প্রশ্নপত্র দেন এবং তা খাতায় লিখতে বলেন। এ সময় তিনি ছবি তুলতে নিষেধ করেন। একপর্যায়ে অধ্যাপক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ‘অশোভনভাবে স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন’ বলে জানা গেছে।

অভিযোগের বিষয়টি জানতে অভিযুক্ত অধ্যাপক প্রভাস কুমার কর্মকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘অভিযোগের পর বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

তবে তদন্ত কমিটিতে কতজন সদস্য রয়েছেন বা তারা কারা, সে বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি বিভাগীয় সভাপতি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা