× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে এটিএম বুথ ও দুই দোকানে দুর্ধর্ষ ডাকতি

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৬:৩৫ পিএম

পটুয়াখালীতে এটিএম বুথ ও দুই দোকানে দুর্ধর্ষ ডাকতি

পটুয়াখালী শহরের সদর রোডে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথ এবং আরও দুটি দোকানে দুর্ধর্ষ ডাকতির ঘটনা ঘটেছে। শনিবার (১৬ আগস্ট) ভোরে দুর্বৃত্তরা যন্ত্রপাতি, সিসি ক্যামেরা, আলমারি, ক্যাশবাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।

এসময় এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে মারধর করে কম্বল দিয়ে বেঁধে পরিত্যক্ত ভবনের অন্ধকার কক্ষে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বড় মসজিদ সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে ঢুকে দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীকে বেধড়ক মারধর করে কম্বল দিয়ে বেঁধে পুরাতন আদালতের একটি অন্ধকার কক্ষে ফেলে রাখে। এরপর বুথের টাকার মেশিন, সিসি ক্যামেরা ভাঙচুর ও অফিসের ল্যাপটপ  নিয়ে যায়।

ফাস্টট্র্যাক বুথের চ্যানেল অফিসার রিংকু বলেন, ‘আমার অফিসের মুজিবুর নামে এক নিরাপত্তাকর্মীকে বেঁধে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। তার হাত ভেঙ্গে গেছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া বুথের টাকার মেশিন, সিসি ক্যামেরা ভাঙচুর ও ল্যাপটপ মনিটর নিয়ে গেছে।’

পরে ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল, মনিটর ও নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়। ফ্যাশন অপটিক্যালের মালিক জাকির হোসেন বলেন, ‘তালা ভেঙে ঢুকে আমার দোকানে বৃহস্পতিবার আনা দুই লাখ টাকা ক্যাশবাক্স ভেঙ্গে নিয়ে গেছে। এখন আমি পথে বসে গেলাম।’

এরপর বিকাশ এজেন্ট শিকদার স্টোরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা, রিচার্জ কার্ডসহ বিভিন্ন পণ্য নিয়ে নিরাপদে পালিয়ে যায়। সিকদার স্টোরের মালিক কামরুল ইসলাম জানান, ‘ফজরের আযানের কিছু আগে তালা ভেঙে দোকানে ঢুকে নগদ টাকা, রিচার্জ কার্ড, মনিটরসহ অনেক কিছু নিয়ে গেছে ডাকাতারা।’

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ডাকতি নয়, চুরি হয়েছে। ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে ওই ঘটনা ঘটানো হয়েছে। আমরা ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। তদন্ত চলছে, খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা