× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, ১৪ হাজারে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৬:২৮ পিএম

পদ্মায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, ১৪ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। মাছটি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে এক অস্ট্রেলিয়ান প্রবাসী সাড়ে ১৪ হাজার টাকা দিয়ে কিনে নেন। 

শনিবার (১৬ আগস্ট) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তে ইলিশটি বিক্রি হয়। জানা গেছে, জেলে সিদ্দিক হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে গেলে তাদের জালে আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে এলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে নেন। মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, এক অস্ট্রেলিয়ান প্রবাসী আমার কাছে আগেই অর্ডার দিয়ে রেখেছিল বড় ইলিশ মাছ পেলে তাকে দিতে। 

আরও পড়ুন: ২৮ কেজির কোরাল বিক্রি হলো ৪২ হাজার টাকায়

শনিবার (১৬ আগস্ট) সকালে জেলে সিদ্দিক হালদার ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ বিক্রি করতে নিয়ে এলে সরাসরি তার কাছ থেকে আমি সাড়ে ৫ হাজার টাকা কেজি দরে ১৩ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে রাখি। পরে মাছটি ওই অস্ট্রেলিয়ান প্রবাসীর কাছে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি ময়মনসিংহে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের ইলিশ মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। এখন পদ্মায় পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা