× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝালকাঠিতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৬:০৩ পিএম

ঝালকাঠিতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় কাঁঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, এতদিন ছিল আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ। এখন সমাবেশ হবে নির্বাচনকেন্দ্রিক। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তৈরি করতে হবে। ৫ আগস্টের পরে নেতাকর্মীরা যদি কোনো ভুল বা অন্যায় করে থাকেন, এজন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে আপনাদের হয়ে আমি ক্ষমা চাইব, তবুও ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মাহের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদীন, কেন্দ্রেীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আহসান উল্লাহ আহসানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা