× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ নেতার বাড়ির সামনে থেকে হাতবোমা উদ্ধার

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৫:৩২ পিএম

আ.লীগ নেতার বাড়ির সামনে থেকে হাতবোমা উদ্ধার

মাগুরা শহরের কলেজ রোড এলাকায় অবস্থিত আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু নাসির বাবলুর বাড়ির সামনে ও পাশ থেকে বিস্ফোরক জাতীয় তিনটি লাল টেপ মোড়ানো হাতবোমা সদৃশ বস্তু দেখা দেওয়ায় স্থানীয় ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে, কারা এই হাতবোমা রেখে গেছে, এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি সদর থানা পুলিশ। তবে উদ্ধার হওয়া হাতবোমা সম্পর্কে নিশ্চিত হতে বিস্ফোরক নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছেন জেলা পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানিরা জানিয়েছেন, শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দোকান খোলার পর এগুলো দেখতে পেয়েছেন। মাগুরা পৌরসভার পাশে সাবেক উপজেলা চেয়ারম্যানের একটি মার্কেটের নিচে থেকে একটি হাতবোমা সদৃশ বস্তু এবং তার ঠিক ১০ মিটার দূরে আরও দুটি বস্তু পড়ে আছে। দোকানিরা জানান, এগুলো দেখে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাগুরাতে এর আগে এরকম হাতবোমা সদৃশ্য কোনো বস্তু পড়ে থাকতে দেখা যায়নি। এটাই প্রথম ঘটনা। 

দেখা যায়, বোমা বা ককটেল হবে কি না তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে বস্তুগুলো নিরাপদভাবে সরানোর অপেক্ষায় রয়েছেন তারা। মাগুরা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে কথা বলার পর চলে যান।

তবে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করতে আসা পুলিশ সদস্যরা সাংবাদিকদের সাথে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

কুদ্দুস নামে এক পথচারী বলেন, ‘এটি মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য অপরাধীরা এই কাজটি করেছেন। সিসিটিভি ফুটেজ চেক করলে বের হয়ে যাবে কারা এটি করেছে।’

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে, বোমা না ককটেল না কি অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা