হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৪:২১ পিএম
অনন্ত কুমার চক্রবর্তী। প্রবা ফটো
দিনাজপুরের হিলি পানামা পোর্ট লিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনন্ত কুমার চক্রবর্তী ওরফে নেপাল বাবু রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার (১৫ আগস্ট) মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
অনন্ত কুমার চক্রবর্তী ওরফে নেপাল বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফেরদৌস রহমান, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু ও হিলির ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।