× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে নিজের বোমা বিস্ফোরণে প্রাণ গেল ডাকাতের

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:৫৬ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৫ ১৫:২৩ পিএম

নারায়ণগঞ্জে নিজের বোমা বিস্ফোরণে প্রাণ গেল ডাকাতের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার আঘাতে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে আরও দুইজন। আহতদের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানান, শনিবার (১৬ আগস্ট) ভোরে ডাকাতরা নৌপথে এসে কলাগাছিয়া বাজারের কাছে বাড়িতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। জনতার ধাওয়া থেকে বাঁচতে এক ডাকাত হাতবোমা ছুড়লে সেই বোমার বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় সে জনতার হাতে ধরা না দিয়ে নদীতে ঝাঁপ দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দিলে মারাত্মক আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. রকিবুল হোসেন জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা